ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১০:১২ এএম

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ অর্থ ও ৫৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) র‍্যাব-১৫ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় অপর এক কারবারি।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল আমিন এক মাদক কারবারিকে আটক করলেও পালিয়ে যায় অপর এক কারবারি। এসময় আটক আমিনের বসতঘর তল্লাশি চালিয়ে সর্বমোট ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা জানায় পলাতক আসামির সাথে যোগসাজশে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মজুদ করতো। পরে কৌশলে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...