এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২০/১২/২০২৪ ৭:২৯ পিএম
774,465,0,0.6110526315789474,-1

উখিয়ার রাজাপালং রুহুল্লার ডেবা তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন মরহুম সিদ্দিক আহমদ আজাদের পুত্র, বর্তমান সময়ের আলোচিত বক্তা, শাহ্জাদা ফানাফিল্লাহ বিন আজাদ।

শুক্রবার(২৭ ডিসেম্বর) রুহুল্লারডেবা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির প্রধান মোহাম্মদ হিজবুল্লাহ(হিমু)।

মাহফিলে সভাপতিত্ব করবেন, রাজাপালং এম.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ও টেলিভিশনের ইসলামী আলোচক ড: মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রুহুল্লার ডেবা মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা জাফর আলম। এছাড়া দেশ বরেণ্য আলেমগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আয়োজক কমিটির প্রধান, মোহাম্মদ হিজবুল্লাহ(হিমু) বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। এবারের প্রধান মুফাচ্ছির হিসেবে বর্তমান সময়ের আলোচিত বক্তা ফানাফিল্লাহ বিন আজাদ হুজুরকে দাওয়াত দিয়েছি। এছাড়া আরও দেশের খ্যাতিমান বক্তারা উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে মাহফিলে বয়ান শুনার আহবান জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...