উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৪ ৮:১৬ এএম

উখিয়ায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিনকে অস্ত্রসহ আটক ও পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকায় যৌথ অভিযানে পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত বিষ্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড (তন্মধ্যে ৩টি জলপাই রঙের ও ১টি গাঢ় জলপাই রঙের) এবং লালচে বাদামী রঙের ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড।
শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সম্বন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য রামু সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন উদ্ধার কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে নাশকতা ঘটনার পরিকল্পনা কালে জনতা পালংখালী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন সহ দুজনকে অস্ত্রসহ আটক করে পুলিশকে সোপর্দ করছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...