ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১১:৩৪ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানীর মেরিন ড্রাইভ সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন।

বুধবার (৬ মার্চ) রাত নয়টার দিকে উখিয়ার জালিয়ার পালং ইউনিয়নের চারা বটতলীর এলাকার পশ্চিমে ইনানী বীচের আগে মেরিনড্রাইভে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যক্তিটি মধ্যবয়স্ক বলে ধারণা করছেন তারা। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, মরদেহটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, তাকে ইনানী বীচ এলাকার আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন, অনেকেই তার পরিচয় জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল তৈরি করে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...