প্রকাশিত: ১০/০৩/২০১৯ ৯:৩৫ পিএম , আপডেট: ১০/০৩/২০১৯ ৯:৩৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক;;
কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রেজুখাল ব্রিজ এলাকা থেকে ইয়াবাসহ নিজামুল হক নামে পুলিশের এক উপ-পরিদর্শককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেজুখাল ব্রিজ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার বান্ধবী পরিচয়ে এক নারীকেও আটক করা হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আটক নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটনে উপ-পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। তবে কিছুদিন আগে সাময়িক বরখাস্ত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেল মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ সংলগ্ন বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামানো হয়। পরে গাড়িতে থাকা এক যুবক ও তার বান্ধবীর শরীর তল্লাশি করে ৩ হাজার ২শ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মরত উপ-পরিদর্শক বলে জানায়। তবে তিনি কিছুদিন আগে সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। খবর বার্তা২৪

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer