প্রকাশিত: ১৯/০৭/২০২১ ৭:৫৩ এএম

আগামী ২১ জুলাই সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের ত্যাগ মহিমাপূর্ণ এই দিনের আবহাওয়া কেমন থাকবে সেই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ঈদের দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আমরা সারা দেশে একটা বিশ্লেষণ করেছি। তাতে ঈদের আগের দিন ২০ তারিখে বৃষ্টি হবে। এরপর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট–এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো সময় একটু ভারী বৃষ্টিও হতে পারে। আমরা আশা করছি ঢাকা, খুলনা, বরিশাল এসব অঞ্চলে হালকা বৃষ্টি হবে। আবার শুকনা থাকার সম্ভাবনাও আছে। ওই রকম বেশি বৃষ্টি হবে না ঈদের দিনে।’

ঈদ পর্যন্ত ভেঙে ভেঙে বৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, এক পশলা করে বৃষ্টি হবে আবার থেমে যাবে। গরম থাকবে। ভারী বর্ষণ থাকবে না। এখন মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে গেছে। তবে ঈদের পরে একটা নিম্নচাপ হবে। সেটি ২২ বা ২৩ জুলাইয়ের দিকে। সেটি হওয়ার পর বৃষ্টি বাড়বে।

এর আগে গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer