প্রকাশিত: ০৫/০৬/২০১৯ ১:৩৪ পিএম
ছবি-প্রতীকী

ডেস্ক রিপোর্ট::

ছবি-প্রতীকী

পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকাসহ ঝিনাইদহ, ফরিদপুর, লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত সড়কে পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকায় দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন ও সাভারের আমিনবাজারে আরেক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার ভোরের দিকে এ তিনটি দুর্ঘটনা ঘটে। এতে গুলশানে একজন, বংশালে একজন ও সাভারের আমিনবাজারে একজন মারা গেছেন।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গুলশান থানার বসুন্ধরা গেটের বিপরীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ওই গাড়িতে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব চৌধুরী (২৩) ও তার মামাতো ভাই ফারদিন খান (২৪) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাকিবকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি নয়াপল্টনে।

বংশালের আলুবাজারে পৃথক আরেকটি দুর্ঘটনায় নিহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালকের সহকারী আবদুর রহমান (৪০)। বুধবার ভোর চারটার দিকে কাভার্ড ভ্যান থেকে মাল নামানোর সময় মাটিভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আমিনবাজার ভাঙা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই মিরপুরগামী একটি পিকআপ ভ্যান উল্টে এর চালক মইনুদ্দিন (৩০) আহত হন। রাত তিনটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারীরা। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার খর্দ খালিশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার বারান্দী গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে রানা (২৪) ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে মো. আবদুল আলিমের ছেলে বিপুল হোসেন (২৪)। গুরুতর আহত চুয়াডাঙ্গার বারান্দী গ্রামের মো. ফয়েজউল্লার ছেলে ফিরোজ আহমেদকে (২২) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, ফরিদপুরের ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফরিদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, গাড়ির ভেতর থেকে নিহত ৪ জন যাত্রীর লাশসহ মোট ১৭ জনকে উদ্ধার করি। আহত ১৩ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

লালমনিরহাট উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে বুধবার সকাল সাড়ে ৬টায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, রংপুর থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা লেগে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত ১০জন। নিহতদের পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer