প্রকাশিত: ০৫/০৯/২০১৬ ৬:৪২ পিএম

ঢাকা: আসন্ন ঈদ-উল আযহার তিন দিনের ছুটির সঙ্গে আরো এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ১১ সেপ্টেম্বর ছুটি দিয়ে তার পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার অফিস খোলা রাখা হবে। ফলে এ নিয়ে টানা ছয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার দুপুরে নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিল।

প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানান, ঈদে মানুষের ঘরে ফেরার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ তারিখ ছুটি ঘোষণা করেছেন। তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে।

এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ঈদুল আজহার আগে আগামী ১১ সেপ্টেম্বর রবিবার এবং ঈদের পর ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশ বলে সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এ দুই দিনের পরিবর্তে আগামী ১৭ ও ২৪ শনিবার সরকারি অফিস খোলা রাখার প্রস্তাব দেয়া হয়েছিল।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer