টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর
কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ঈদগাঁও ইসলামাবাদের গজালিয়া এলাকায় ইনি (১৪) নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত তরুনী ওই এলাকার মোজাহের আহমদের মেয়ে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসএআই মহি উদ্দীন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ছুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য তিনি লাশটি কক্সবাজার মর্গে প্রেরণ করেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ দেবাশীষ সরকার জানান, সম্পর্কের ঘটনা জানাজানি হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
পাঠকের মতামত