প্রকাশিত: ১৭/০৮/২০১৭ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৮ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া এলাকা থেকে অভিনব পন্থায় ছাগল চুরির চেষ্টাকালে ৪ চোর আটকসহ সিএনজি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ১৭ আগষ্ট বিকালে ইউনিয়নের লাল শরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হল উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের হাজী পাড়ার আবু তাহেরের পুত্র জাবেদ, মালিয়াকুপ এলাকার আবদুর রহিমের পুত্র সিরাজুল হক, শিলর ছড়া এলাকার আমিন শরিফের পুত্র সিএনজি চালক মোঃ আজিম ও সদরের ভারুয়াখালী উল্টাখালী এলাকার কালা মিয়ার পুত্র সিরাজুল হক। ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি জামিল উদ্দীন জানান, দুপুর ১২টার দিকে লাল শরিয়া পাড়াস্থ আরকান সড়ক থেকে হায়দার ফকিরের ২টি ছাগল সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে ধাওয়া করে ছাগলসহ আটক করে পুলিশে খবর দেয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত ৪ চোরসহ একটি সিএনজি জব্দ করে নিয়ে আসে। এসআই জাহাঙ্গীর আলম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। এদিকে বৃহত্তর ঈদগাঁও জুড়ে হঠাৎ ছাগল চুরি বৃদ্ধি পাওয়ায় গৃহস্থদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। সপ্তাহ দুয়েক আগে নতুন মহাল থেকে জালালাবাদ ৯নং ওয়ার্ডে মেম্বার আরমান উদ্দীনের খামার থেকে ছাগল চুরি করতে গিয়ে খুরুশকুলের ২ চোর আটক হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer