প্রকাশিত: ১৫/০২/২০২২ ৯:৫৯ এএম

ইয়েমেনে গত শুক্রবার অপহৃত পাঁচ জাতিসংঘের কর্মীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশন। সোমবার মিশনের একটি দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে। তার নাম এ কে এম সুফিউল আনাম। তিনি জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত। তাকেসহ অপহৃত পাঁচজনকে উদ্ধারে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভাগ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ওই পাঁচ কর্মকর্তাকে অপহরণ করেছে আল কায়দার একটি গ্রুপ। তাদের মুক্তির জন্য মুক্তিপণসহ সরকারি কর্তৃপক্ষের হাতে আল কায়দা জঙ্গিদের মুক্তি দাবি করেছে অপহরণকারীরা।

সূত্র জানায়, সুফিউল আনাম জাতিসংঘের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অপহৃত হয়েছেন। এ কারণে তাকে উদ্ধারের বিষয়টিও পুরোপুরি জাতিসংঘের এখতিয়ার। এ ক্ষেত্রে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে খোঁজ-খবর রাখা হচ্ছে। এ ধরনের অপহরণের ক্ষেত্রে জাতিসংঘের দেওয়া তথ্যের বাইরে আর কোনো তথ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই। আবার উদ্ধার কার্যক্রমও কেবল জাতিসংঘই চালাতে পারে।

এর আগে জাতিসংঘের অন্যতম মুখপাত্র গিকি রাসেল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইয়েমেনের আবিয়ান প্রদেশ থেকে ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে চার জনই ইয়েমেনের। শুধু সুফিউল আনাম বিদেশি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আল কায়দার পক্ষ থেকে ইয়েমেনে জাতিসংঘ অফিসে যোগাযোগ করে আটক পাঁচ কর্মকর্তার মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করেছে। একই সঙ্গে তারা সরকারি কর্তৃপক্ষের হাতে আটক আল কায়দা জঙ্গির মুক্তি দাবি করেছে।

এ অপহরণের ব্যাপারে জার্মান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই পাঁচ কর্মকর্তাকে আল কায়দা অপহরণ করেছে। গত শুক্রবার দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ শেষ করে রাজধানীর দিকে ফেরার সময় আল কায়দার একটি গ্রুপ তাদের অপহরণ করে। এরপর জাতিসংঘ ইয়েমেনের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আল কায়দার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সুফিউল আনামের পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, সুফিউল আনাম ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতিসংঘে যোগ দেন। কিছুদিনের মধ্যেই তার অবসরে যাওয়ার এবং ঢাকায় ফেরার কথা ছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তার স্ত্রী কাজী নাসরিন আনাম ঢাকায় থাকেন। দুই সন্তানের দু’জনই বর্তমানে কানাডাপ্রবাসী

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...