প্রকাশিত: ০২/১০/২০২০ ৪:৩৫ পিএম

কক্সবাজার সদরের পর্যটন জোন কলাতলী থেকে ২ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর)রাত আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় ও পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী রোডস্থ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারী মোঃ হামিদ (২৭), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- বালুখালী, ক্যাম্প-৯, ব্লক- সি/৭, উখিয়া- কক্সবাজার।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে সহকারী পরিচালক সোমেন মন্ডল নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer