প্রকাশিত: ১৪/০৫/২০২২ ১০:১০ এএম

কক্সবাজারের টেকনাফে ইয়াবা, মিয়ানমারের মুদ্রা কিয়েট, স্বর্ণালংকারসহ মা–বাবা, ছেলে ও ছেলের বউকে আটক করেছেন বিজিবির সদস্যরা। পৃথক আরেক অভিযানে আটক করা হয়েছে আরও তিনজনকে। জব্দ করা হয়েছে একটি অটোরিকশা।

আটক সাতজন হলেন টেকনাফ সদরের বরইতলীর শফি উল্লাহ (৫৫), তাঁর স্ত্রী তৈয়বা বেগম (৪০), ছেলে আনোয়ার হোসাইন (১৯), আনোয়ারের স্ত্রী লাকি আক্তার (১৯); হ্নীলার মো. পারভেজ (২৬), একই এলাকার মো. জালাল (২৬) ও মো. রেদোয়ান (১৯)।

শুক্রবার ভোরে টেকনাফ সদরের কেরুনতলি ও দমদমিয়া তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ৬০০টি ইয়াবা বড়ি, ২ লাখ ৩০ হাজার ২০০ কিয়েট, ১৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলীর নাফ নদীসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকারোক্তি দেন। পরে গ্যাস সিলিন্ডারের ভেতর ১০ হাজার ইয়াবা, ২ লাখ ৩০ হাজার ২০০ কিয়েট, ১৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যর ভিত্তিতে হ্নীলার চৌধুরীপাড়া স্লুইসগেট এলাকায় লুকানো অবস্থায় আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন ভোরে হ্নীলার ইউনিয়নের দমদমিয়ায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা তিনজনের শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় বেঁধে রাখা অবস্থায় ৬০০ ইয়াবা, ৩টি মুঠোফোনসহ অটোরিকশাটি জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা ইয়াবা, কিয়েট, অটোরিকশাসহ আটক ব্যক্তিদের থানা-পুলিশে সোপর্দ এবং জব্দ করা স্বর্ণালংকার জেলা প্রশাসকের কোষাগার শাখায় জমা দেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...