প্রকাশিত: ১০/০৪/২০১৮ ৩:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক : ইয়াবা পাচারের দায়ে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রা জজ (প্রথম) এর বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ইনুছের ছেলে মো. ইউসূফ।

যুগ্ম দায়রা জজ (প্রথম) এর সরকার পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবাসহ ওই দুই যুবককে আটকের পর টেকনাফ থানায় হস্তান্তর করে বিজিবি। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় তাদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় ৩ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে আরো তিনমাস করে সাজা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer