প্রকাশিত: ০৯/০২/২০২০ ৩:৫৬ পিএম

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৯ লক্ষ ৪৫ হাজার টাকা। আটককৃতরা হলো-উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত নুর আলীর পুত্র মোঃ শাহ আলম (৩০) ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের সুলতান আহম্মদের পুত্র মোঃ
হাছন (২৫)। শনিবার রাতে র‌্যাব-১৫ এর একটি টীম এই অভিযান পরিচালনা করে।
রবিবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে লিংকরোডের র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট চলাকালে একটি সিএনজিকে
থামতে বললে সেখানে থাকা দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...
Single Page Footer