প্রকাশিত: ২৫/১০/২০২০ ৫:৪৭ পিএম

মুন্সীগঞ্জ সদরে ইয়াবাসহ সাত রোহিঙ্গা ও তাদের সহযোগী স্থানীয় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার মুক্তারপুর থেকে আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

অভিযানকালে তাদের থেকে ৯০০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা

আটকদের মধ্যে আজু বেগম, নুর জাহান, নুর বেগম, জিয়া বল, সুমাইয়া আক্তার, শাকিলা, নুর কায়দা রোহিঙ্গা এবং তাদের সহযোগী রাজেশ ওরফে রাশেদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ ওই সাত রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে লৌহজংয়ের রাজেশকে আটক করা হয়। তাদের থেকে ৯০০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। স্থানীয় রাজেশের সহযোগিতায় তারা একটি চক্র হিসাবে কাজ করছিল। তবে কবে থেকে সাত রোহিঙ্গা মুন্সীগঞ্জে আছেন, তা এখনো জানা যায় নি। চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করা হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer