প্রকাশিত: ২০/১০/২০২০ ৬:৩৪ পিএম

মুহাম্মদ জাহাঙ্গীর আলম::
টেকনাফের হোয়াইক্যংয়ে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল নোটসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়,২০ অক্টোবর দুপুর ১২টার দিকে এপিবিএন পুলিশের সদস্যরা উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫হাজার জাল নোটসহ ডি ব্লকের অলি আহমদের পুত্র মোঃ সেলিম (২৭) আটক করেন। একই সময় ওই ব্লকে অভিযান চালিয়ে ৩২০ পিচ ইয়াবাসহ মৃত আবু তাহেরের পুত্র মোঃ রিদুয়ান (২৬) ও মোঃ রিদুয়ানের স্ত্রী আনোয়ারাকে হাতে নাতেে আটক করা হয়। ইয়াবা ও জাল নোটসহ আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ১৬ এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার হেমায়াতুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...