ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১০:১৪ এএম

দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন করছেন ওলামা-মাশায়েখরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শুরু হয়েছে এই সম্মেলন।

সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ফজরের পরপরই রাজধানী অভিমূখে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমান। সূর্য আলো ছড়ানোর আগেই ভরে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। দেশের বিভিন্ন জেলা থেকেও এসেছেন মানুষজন। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মানুষের চাপে আলোচনা শুরু হয় ভোর ছয়টার পর থেকেই।

এর আগে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে আগামী ৫ নভেম্বর-২৪ সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেশের বিশিষ্ট আলেম জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

আল্লামা উবায়দুল্লাহ ফারুক জানান, ‘আমরা শুনতে পাচ্ছি সরকার পতনের পর দেশের নানা এলাকায় মাদরাসা-মসজিদ নিয়ে নানা ঝামেলা চলছে। এছাড়া, তাবলীগ জামাত নিয়ে সাদপন্থীরা ঝামেলা করার পায়তারা করছে। সেজন্যই দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে এ মহাম্মেলনের উদ্যোগ নেওয়া।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এছাড়াও গতকাল শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে। তবে এতে জুড়ে দেওয়া হয়েছে ২৩টি শর্ত।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer