ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১০/২০২৫ ৭:০৬ এএম

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন করায় টেনশনে স্ট্রোক করে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম লিটন দাশ (৪৮)।

লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদন্ডী এলাকার সুবিমল দাশের পুত্র। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। লিটনের স্ত্রী ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখার সহকারি অফিসার (ক্যাশ) হিসেবে দীর্ঘদিন কর্মরত। গত রবিবার রাতে অর্পন্নাকে টার্মিনেশন করা হয়।

জানা গেছে, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন কর্মরত ছিলেন অর্পন্না দত্ত। গত রবিবার হঠাৎ করে অর্পন্নাকে ইসলামী ব্যাংক থেকে টার্মিনেশন লেটার দেওয়া হয়। টার্মিনেশন লেটার পাওয়ার পর অর্পন্না তার স্বামীকে নিয়ে চাকরি না থাকার বিষয়টি গোপন করে রবিবার ঢাকার উদ্দেশ্যে পটিয়া থেকে বের হন।

ঢাকায় পৌঁছে অর্পন্না তার স্বামীকে বলেন- আমার চাকরি চলে গেছে, তাই মালপত্র নিয়ে যেতে আসছি। এ কথা বলার পরেই স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন এবং মঙ্গলবার দিনভর অস্থিরতার মধ্যে কাটান। এরপর লিটনকে বুধবার হাসপাতালে ভর্তি করা হলে স্ট্রোকজনিত কারণে লিটনের মৃত্যু বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা জানান।

ইসলামী ব্যাংক সিলেট হবিগঞ্জ শাখার সহকারী অফিসার (টার্মিনেশনপ্রাপ্ত) আবু তৈয়ব সোহেল আজাদীকে জানান, স্ত্রীকে ব্যাংক থেকে টার্মিনেশন করার খবর পেয়ে টেনশনে স্ট্রোক করে স্বামী মারা গেছে।

ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজম্যান্ট এস আলম গ্রুপের অজুহাত দেখিয়ে ইতোমধ্যে ৪ হাজার জনকে টার্মিনেশন করেছে। আবু তৈয়ব সোহেলের বোনকেও গতকাল মঙ্গলবার টার্মিনেশন করা হয়েছে বলে জানাা যায়।

টার্মিনেশন হওয়াদের বেশিরভাগের বাড়ি চট্টগ্রাম ও পটিয়ায়।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer