ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৩ ১১:৪৩ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আপত্তিকর’ অবস্থায় প্রেমিক যুগলকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে বিয়ের কথা বললে মেয়েটি অসম্মতি জানায়। ছেলেটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । মেয়েটি ইডেন কলেজের বলে জানা গেছে।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়ান তারা। গত ৪ মার্চ ছেলের আহ্বানে বিশ্ববিদ্যালয়ে আসেন ইডেনের ওই শিক্ষার্থী। দেশরত্ন শেখ হাসিনা হলে ওই ছেলের এক বান্ধবীর কাছে মেয়েটি থাকত।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘মেয়ে এখন আমাদের হেফাজতে আছে। মেয়ের বাবাকে ফোন দেওয়া হয়েছে। তার বাবা ইতোমধ্যে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি এসে মেয়েকে নিয়ে যাবেন। এখন তাদের বিবাহবন্ধনে আবদ্ধ করা হবে কি না সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ‘ছেলেকে বিভাগের জিম্মায় ও মেয়েকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয় লেক এলাকা সংলগ্ন পাটক্ষেত থেকে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলার টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় ব্যবস্থাপনা বিভাগের এক যুগলকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer