প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ৯:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম
Single Page Top

নিউজ ডেস্ক::

খুলনার দৌলতপুরে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা শেখ ইকবাল সারওয়ার (৪৫) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।শুক্রবার রাত ৮টার দিকে আঞ্জুমান রোডের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শেখ ইকবাল সারওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তিনি সাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে রাস্তায় কয়েকজন পাট ব্যবসায়ীর সঙ্গে আলাপ করছিলেন ইকবাল সারওয়ার। এসময় তার ফোন বেজে উঠলে তিনি একটু দূরে সরে গিয়ে কথা বলেন। তখনই দুর্বৃত্তরা ইকবালের বুকে তিনটি গুলি করে। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ইকবালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer