উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৩/২০২৩ ৯:৩০ এএম

সিলেটের গোলাপগঞ্জ থেকে এক পুলিশ কনস্টেবলকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মকবুল হোসেন নামের (৩০) এক কনস্টেবলকে গ্রেফতার করে।

শনিবার (১১ মার্চ) দুপুরে মকবুল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জের হিলালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই লুটন কুমার চন্দ্র বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য ‍নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘শুনেছি জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইয়াবাসহ এসএমপি কনস্টেবলকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...