প্রকাশিত: ২৭/০১/২০১৯ ৭:৫৫ এএম

কিছুদিন আগে কক্সবাজারে পবিত্র কোরআনে করে ইয়াবা পাচারের ঘটনা সারাদেশে আলোচনার জন্ম দিয়েছিল। এবার টেকনাফের স্থানীয় একটি মসজিদের ইমামের পেটে মিলল দুই হাজার পিস ইয়াবা।শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় মইজ্জ্যারটেক এলাকা থেকে মো. এনায়েত উল্লাহ (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।আটক এনায়েত উল্লাহ টেকনাফের তুলাতলি জামে মসজিদের ইমাম এবং তুলাতলি ফোরকানিয়া মাদরাসার শিক্ষক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘নগরীর প্রবেশপথ শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় মইজ্জ্যারটেক এলাকায় সন্দেহবশত কক্সবাজার থেকে আসা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার আচার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হয়।’

তিনি বলেন, ‘বিষয়টি সন্দেহের বশে হলেও এক্স-রে শেষে দেখা যায় ওই লোকের পেটের ভেতরে ইয়াবা। পরে কৌশলে ২ হাজার পিস ইয়াবা বের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ইমাম জানান, সংসারের খরচ সামলাতে তিনি ইয়াবা পাচারে যুক্ত হয়েছেন।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer