প্রকাশিত: ০৫/০৫/২০১৯ ৮:০৮ পিএম

শাহীন মাহমুদ রাসেল::
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে মাসুদ (২৫) নামে এক বখাটে। গতকাল (৪ মে) শনিবার রাত ৯টার দিকে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের উমখালী কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই বখাটেসহ ১০/১২ জনের একটি দল তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত ও দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। সে ওই এলাকার মনির আহাম্মদের ছেলে।

পরে তার বন্ধু ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম মোশাররফ হোসেন। সে কক্সবাজার সিটি কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার পাড়া এলাকার হাজী ছলিম উল্লাহর ছেলে।

আহত শিক্ষার্থীর ভাই হোসাইন জানান, গত কয়েকমাস আগে সকালে তার দুই বান্ধবী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে খরুলিয়া ঘাটপাড়া পৌঁছালে বখাটে মাসুম তাদের উত্ত্যক্ত করতে থাকে। উত্যক্তের প্রতিবাদে কথা কাটাকাটি হয়েছিল মোশাররফ ও বখাটে মাসুদের। গতকাল সন্ধ্যায় মোশাররফ ও তার বন্ধুরা মিলে মিঠাছড়ির বন্ধু কাজলের বাড়িতে দাওয়াত খেতে যান। পরে ফেরার পথে ঐ ঘটনার জের ধরে মাসুম ও তার বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক যখম করে পালিয়ে যায়। এতে রাশেদ নামের আরেক বন্ধুও গুরুগত আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান সে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...