প্রকাশিত: ১৮/০৫/২০১৬ ৭:৪৭ এএম
45165116সীতাকুণ্ড প্রতিনিধি::

সীতাকুন্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে খুন হওয়া তরুণীর পরিচয় মিলেছে। তার নাম মুন্নী আক্তার (২৪)। তিনি নগরীর পোর্ট সিটি ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

শনিবার দুপুরে ইকোপার্কের ভেতর থেকে মুন্নীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় জানা যায়নি। পরদিন পত্রিকায় খবর দেখে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। মুন্নী চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর গোবিন্দরখীল গ্রামের আবুল কালামের মেয়ে। পরিচয় জানা গেলেও কি কারণে তাকে হত্যা করা হয়েছে- তা এখনও জানতে পারেনি পুলিশ। তিন দিন পেরিয়ে গেলেও আটক করা যায়নি কাউকে। মুন্নীর মা হাসনা আরা বেগম দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের কয়েক সহপাঠী মুন্নীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করত। তাদের আটক করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সীতাকুন্ড মডেল থানার এসআই কামাল উদ্দিন জানান, উদ্ধারের সময় মৃতদেহের মাথা, হাত, নাকসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নি ছিল।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...