প্রকাশিত: ২০/০৭/২০২২ ১১:৪৫ এএম


ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২২ ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন, গত দুই বছর করোনাভাইরাসে ব্যবসা-বাণিজ্যের স্থবিরতাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও ইউনিয়ন ব্যাংক সবকটি আর্থিক সূচকে ভালো করেছে। বর্তমানে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ ২১,৫৪৬ কোটি (একুশ হাজার পাঁচশত ছেচল্লিশ কোটি) টাকা এবং ২০২১ সালে ব্যাংকের রেটিং দীর্ঘ মেয়াদে ‘এ +’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ যা ইউনিয়ন ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, উত্তম তারল্য অবস্থা ও কাঠামোগত স্থিতিশীলতার নির্দেশক।

এছাড়াও তিনি সমবেত সকলকে প্রথম অর্ধ-বার্ষিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।– বিজ্ঞপ্তি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer