ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ৬:৪১ পিএম

চট্টগ্রামে ইউনিসেফে চাকুরি দেয়ার নামে বিভিন্ন নারী-পুরুষ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোজাম্মেল হক মিলন নামে এক প্রতারককে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক হওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় ভিড় করতে শুরু করেছে ভুক্তভোগীরা।

প্রতারক মোজাম্মেল হক মিলন নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা পরিচয় দিতেন এবং তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়।

বুধবার (৫ জুন) মোজ্জামেল হককে থানা হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ।
তিনি জানান, ভুক্তভোগী ঐ প্রতারককে প্রথমে কোতোয়ালী এলাকা থেকে আটক করা হয়, পরে সদরঘাট থানায় নিয়ে যাওয়া হয় এরপরে পাহাড়তলী থানায় আনা হয়। প্রতারকের বিরুদ্ধে ভুক্তভোগী নারী-পুরুষরা তাদের দুঃখ প্রকাশ করছে। আটকের খরব পেয়ে থানায় আসছে বিভিন্ন ভুক্তভোগী। নানাজন তার বিরুদ্ধে মামলা করছে। পরে কোর্টে চালান দেওয়া হবে।

জানা গেছে, মোজাম্মেল হক মিলন নিজেকে বিদেশী দাতা সংস্থা ইউনিসেফের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন গরীব দু:খী মানুষকে সাহায্য ও ত্রাণ বিতরণের মাধ্যমে মূলত মানুষকে আকৃষ্ট করে। পরে ইউনিসেফ সংস্থার বাংলাদেশে মাঠ পর্যায়ে ফিল্ড অফিসার, সুপার ভাইজারের চাকুরি দিয়েছে। তাদের মাধ্যমে বিভিন্নজনকে বাড়ি ও সিএনজি দেয়ার লোভ দেখিয়ে বিভিন্ন নারী-পুরুষ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো মোজাম্মেল। পরে গতকাল সন্ধ্যায় চেরাগী পাহাড়ের বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর সৈনিক লীগের একটি সভায় যোগ দিতে আসে মোজাম্মেল। খবর পেয়ে শতাধিক প্রতারিত নারী পুরুষ জড়ো হয়ে চেরাগী পাহাড় থেকে মোজাম্মেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...