উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৯/২০২৪ ১০:৪২ এএম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর (মাইটিভির মালিক) বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

সোমবার জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়।

মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এছাড়া ওবায়দুল কাদেরকে দ্বিতীয় এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে তিন নম্বর আসামি করা হয়েছে।

মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি করা হয়েছে। হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...