প্রকাশিত: ০৯/০৯/২০২০ ৩:৪৪ পিএম
ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ইউএনওকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, ঘটনার পর থেকে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রকৃত কারণ এবং কারা জড়িত তা বের করতে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

আইজিপি আরও বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তদন্তে এসব বিষয়গুলো অবশ্যই বেরিয়ে আসবে। যারা প্রকৃত অর্থেই দোষী তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। তাদের কোনো পরিচয় বা গোষ্ঠী নেই। তারা অপরাধী। অপরাধী শনাক্ত করে আমরা তদন্ত শেষ করব।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer