প্রকাশিত: ২০/১১/২০১৭ ১:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫১ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারের নাইপিদোতে দু’দিনব্যাপি এশিয়া-ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৩তম আসেম সম্মেলন শুরু হয়েছে। বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য দিয়েছেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সুচি।

এর আগে সাইড লাইনে সু চির সাথে কথা বলেছেন ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘেরিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।

রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অবশ্যই সমঝোতা চুক্তি প্রয়োজন বলেও জানান ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। আর এ প্রক্রিয়ায় ইইউ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এবারের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ এশিয়া ও ইউরোপের ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং দুই মহাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer