প্রকাশিত: ১১/০৪/২০২২ ৯:৪৫ এএম

রোহিঙ্গা কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার বিকেলে গ্রেপ্তার মনির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আশ্রয়ণ কেন্দ্রের ৭৭ নম্বর ক্লাস্টারের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৩০)।
মো. ইমদাদুল হক বলেন, গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মনির উদ্দিন ভুক্তভোগী কিশোরীকে টয়লেটে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে পালিয়ে যান তিনি। পরে এ ঘটনায় ৭ এপ্রিল ভুক্তোভোগীর পরিবার ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে। সুত্র; নিউজ২৪

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer