প্রকাশিত: ২০/০৭/২০২১ ১২:০৯ পিএম

কলরবের জনপ্রিয় তরুণ নাশিদ শিল্পী মাহফুজুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নরসিংদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২০ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টায় তিনি রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। বাদ আসর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন তরুণ আলোচক মাওলানা রেজাউল করিম আবরার।

এদিকে কলরবের সাঈদুজ্জামান নূর আওয়ার ইসলামকে জানান, ডেঙ্গু জ্বর ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহফুজুল আলম। জ্বরের তীব্রতার সাথে ডায়েবেটিসের সমস্যা বেড়ে গিয়েছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জনপ্রিয় নাশিদ শিল্পী মাহফুজুল আলম কবি নজরুল কলেজ ও নয়া টোলা আলিয়ায় পড়াশোনা করতেন।

টগবগে তরুণ এই নাশিদ শিল্পীর ইন্তেকালে মূষড়ে পড়েছেন দেশের ইসলামি সংগীত জগতের লোকজন। শোক প্রকাশ করেছেন সংগীত জগতের লোকজনের বাইরে তরুন নেটিজেনদের আরো অনেকে।

নাশিদ শিল্পী মাহফুজুল আলমের জন্মস্থান নরসিংদী। ছোটবেলা থেকে ইসলামী সঙ্গীত গেয়ে জনপ্রিয় এ শিল্পী ২০১০ থেকে কলরবের শিল্পী হয়ে নিয়মিত গাইছেন দেশজুড়েই।

এ পর্যন্ত ২০টিরও বেশি একক নাশিদ এবং ৩০টিরও বেশি কোরাস নাশিদ রয়েছে তার। মাহফুজুল আলম পড়াশোনার পাশাপাশি কলরবের সিনিয়র শিল্পী এবং নাশিদ কম্পোজার হিসেবে কাজ করে যাচ্ছিলেন সফলভাবে।

২০১০ সালে কলরবে কাজ শুরু করে ‘মায়ের কথা’, ‘তোমার বন্ধু উপর তলায় বাসা’, ‘শয়নে স্বপনে মা’সহ বেশ কয়েকটি নাশিদ রিলিজ করেন সেই সময়ের এই শিশুশিল্পী। যেগুলো ইসলামী সঙ্গীতপ্রেমীদের মনে এখনো গেঁথে আছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer