ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ১২:১০ পিএম

কক্সবাজারে বহুল আলোচিত ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলার রায় উপলক্ষে আসামীদের আদালতে আনা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ৯ টায় কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার বাসিন্দা, এই মামলার প্রধান অভিযুক্ত মোঃ জহুরুল ইসলাম প্রকাশ ফারুক সহ ৪ জন আসামিকে আদালত আনা হয়।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল এ রায় ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।

মামলার বাদী, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও বর্তমানে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকা থেকে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয় কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার বাসিন্দা মোঃ জহুরুল ইসলাম প্রকাশ ফারুককে। পরে তার দেওয়া তথ্য অনুসারে বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ফারুককে গ্রেফতারের পর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার চাচা শ্বশুর ছৈয়দ আহমদের বাসা থেকে আরও ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ১ কোটি ৭১ লাখ টাকা উদ্ধার করা হয়।

শেখ মোহাম্মদ আলী আরো জানান , এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছিল । ওই মামলাগুলোর বাদি তিনি । এর মধ্যে ১৪ লাখ পিস ইয়াবা ও এক কোটি ৭০ লাখের বেশি নগদ টাকা উদ্ধারের মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ১৫ মার্চ। ওই মামলায় চার্জশীটভুক্ত আসামী ৪ জন। তিনি প্রত্যাশা করেন এ রায়ের মধ্য দিয়ে অপরাধীরা তাদের প্রাপ্য সাজা পাবেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...