প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০/১২/২০২৫ ৭:৩৬ এএম

আল-আমিন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা (AGM) এবং শিক্ষা বৃত্তির সনদ, স্মারক ও নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

উখিয়ার গ্লোবাল ট্রেইনিং সেন্টারে আল-আমিন ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আমিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার শামসুল আলম।ফাউন্ডেশনের উপদেষ্টা, শিক্ষা বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহমুদ উল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ এবং আল-আমিন ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদগণ, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং মরহুম ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও নৈতিক প্রেরণা প্রদানের মাধ্যমে শিক্ষা বৃত্তি কার্যক্রম মেধা বিকাশ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও আল-আমিন ফাউন্ডেশন শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরিশেষে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, স্মারক ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...