প্রকাশিত: ০৮/০৪/২০২০ ৩:৩৯ পিএম

ডেস্ক রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে তিন জনের। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে। এনিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জন। মৃত্যু বেড়ে হয়েছে ২০। প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন তা বাড়ছে দ্রুত।

এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১৮। মৃত্যু হয়েছে ২০ জনের। উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বররের শেষ দিকে চীনের উহান থেকে নভেল করোনা ভাইরাস ছড়ায়। এরপর ধীরে ধীরে সারা বিশ্বে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer