প্রকাশিত: ০৮/০৪/২০২২ ৩:২০ এএম

রিজেন্ট হাসপাতালে অভিযান শুরু হলে আমি র‍্যাব সদর দফতরে গিয়ে আত্মসমর্পণ করি। এরপর র‍্যাব আমাকে সাতক্ষীরা নিয়ে বোরকা পড়িয়ে ও কোমরে পিস্তল গুঁজিয়ে গ্রেফতারের শুটিং করে। তারপর হেলিকপ্টারে করে ঢাকায় এনে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় আমি নাকি ব্রিজের নিচে নৌকায় পালিয়ে ছিলাম। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালতে এমন কথা বলেছেন মোহাম্মদ সাহেদ।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ হাজির হয়ে তিনি এসব দাবি করেন। পরে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের উদ্দেশে সাহেদ বলেন, স্যার, আমাকে জামিন দেন। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার ১৬ বছরের মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার মেয়েকে চোরের মেয়ে বলছে তার সহপাঠীরা। আমার স্ত্রীও বাড়ির বাইরে যেতে পারে না। আমার বউকে সবাই চোরের বউ বলে ডাকে।

এ ব্যাপারে সাহেদের আইনজীবী দবির উদ্দিন বলেছেন, আদালতের অনুমতি নিয়ে তার মক্কেল কথা বলেছেন। আদালতকে তিনি বলেছেন, তিনি নিজেই র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়নি।

সাহেদের আইনজীবী আরও জানান, অর্থ আত্মসাতের মামলায় সাহেদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১২ মে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বাবদ ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। এ মামলায় ওই বছরের ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে অন্তর্ভুক্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...