প্রকাশিত: ২৬/০৫/২০১৯ ৩:৩০ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলা বিএনপি দফতর সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক মানিকের শ্রদ্ধেয় মাতা মরিয়ম বেগম মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে……. রাজেউন)। আজ শনিবার (২৫মে) বিকাল ৫টা ১০মিনিটের সময় উখিয়া ঘিলাতলীস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এদিকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সিঃসহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজফার সাবিত চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, সদস্য সচিব রিদুয়ানুর রহমান সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার (২৬মে) সকাল ১১টায় উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer