প্রকাশিত: ২২/০১/২০১৮ ৭:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৩ এএম

সিলেট নগরের সোবহানীঘাট এলাকার মেহেরপুর আবাসিক হোটেল থেকে এক তরুণ ও তরুণীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের স্কুল শিক্ষিকা রুমি পাল (২২) ও জগন্নাপুরের মিন্টু দেব (২৮)।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের তালা ভেঙে ঝুলন্ত অবস্থায় মিন্টু দেব আর বিছানার ওপর থেকে রুমি পালের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রবিবার দুপুর ১২টার দিকে রুমি পাল ও মিন্টু দাস স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। ওই সময়ে হোটেলের দায়িত্বে ছিলেন ম্যানেজার আব্দুল ওয়াদুদ। তিনি তাদের কাছ থেকে কোনও ধরনের পরিচয়পত্র না রেখে হোটেলের কক্ষটি ভাড়া দেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer