ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ৪:২৯ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে টিকতে না পেরে সেই দেশটির ১ সেনা কর্মকর্তাসহ ৩ সদস্য ফের আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

শনিবার (৩০ মার্চ )আনুমানিক ভোর ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা। প্রবেশ করা সেনা কর্মকর্তা ও সদস্যদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিরস্ত্র করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের সেনা কর্মকর্তা ও সদস্যদেরকে নাইক্ষ্যংছড়ি ব‌্যাটেলিয়ান সদরে নিয়ে যাওয়া হয়।

মিয়ানমার সেনাবাহিনীর সাথে সেই দেশের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সাথে দীর্ঘদিন চলমান সংঘর্ষের জেরে টিকতে না পেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি) ও সেনা সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে দফায় দফায়।

এ নিয়ে বর্তমানে বাংলাদেশে গত ৩ সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজেপি ও সেনা বাহিনীর ৩ সদস্যসহ সবাই বান্দরবান জেলার নাইক্ষংছড়ি বিজিবি’র ব্যাটেলিয়ান সদরের স্কুলে আশ্রয়ে আছে।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও সেনা সদস্যদের
ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যসহ ৩৩০ কে গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী নৌ বাহিনীর জেডি ঘাট থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...