সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ৯:০১ পিএম

রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। সোহেল সরওয়ার কাজল ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয়ে পড়ে।
এদিকে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার, ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসক ও রামু উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরিত এ প্রজ্ঞাপনের অনুলিপি রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
গত ১৯ নভেম্বর সোহেল সরওয়ার কাজল কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। জেলা প্রশাসক পদত্যাগ পত্রটি গ্রহন করে এতদবিষয়ে পরবর্তী করনীয় সংক্রান্ত বিষয়ে নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার সচিব বরাবরে পত্র পাঠিয়েছিলেন।
উল্লেখ্য সোহেল সরওয়ার কাজল রামু উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান। সর্বশেষ ২০১৯ সালের ২৪ মার্চ তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ২৪ মার্চ উপজেলা চেয়ারম্যান হিসেবে ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৪ মাস আগে পদত্যাগ করলেন তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...