প্রকাশিত: ২১/০৯/২০১৬ ৭:২০ এএম
mobileমোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবার অপারেটর নিয়োগে নিলাম ঝুলে যাওয়ার পর এবার আটকে গেল। নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ তৈরির জন্য এমএনপি সেবা এক দফা পেছানোর পর আগামী ২৮ সেপ্টেম্বর এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার তা স্থগিত করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসি সচিব সরওয়ার আলম বলেন, এমএনপি নিলাম একটি বিশাল কর্মযজ্ঞ। নিলামের সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠান জড়িত রয়েছে, কাজটি যথাযথ ও নির্ভুলভাবে করতে আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এ জন্য নিলামের সময় পেছানো হয়েছে। নিলামের নতুন সময় শিগগিরই জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। এই নিলামে অংশ নিতে এরই মধে্য পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে বিটিআরসি।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে— রিভ নাম্বার লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান পোল্যান্ডের টিফোরবি এসপি জেড ও ও), গ্রিনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান লিথুনিয়ার মিডিয়া ফোন), ইনফোজিলিয়ন বিডি টেলিটেক কনসোর্টিয়াম লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান স্লোভেনিয়ার টেলিটেক ডি ও ও), ব্রাজিল বাংলাদেশ কনসোর্টিয়াম (সহযোগী প্রতিষ্ঠান ব্রাজিলের ক্লিয়ার টেক), রুটস ইনফোটেক লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান নরওয়ের সাইসটর গ্রুপ)।
সেবায় সন্তুষ্ট না হলেও এখন অনেকে নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে অপারেটর বদলান না। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন। বহু প্রতীক্ষিত এই সুযোগ তৈরির জন্য গত ২ ডিসেম্বর এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...