প্রকাশিত: ২০/০৭/২০১৭ ২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ পিএম

মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরে আটক হয়েছেন।

অধিকার এর পরিচালক নাসির উদ্দিন এলানের বরাত দিয়ে বিবিসি এমন খবর জানিয়েছে।

তবে এলান যুগান্তরকে জানান, আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক হয়েছেন বিষয়টি এমন নয়, বরং দেশটির বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা প্রদান করেছে।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আদিলুর রহমানকে মালয়েশিয়ায় আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অধিকার সম্পাদক মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন।

নাসির উদ্দিন এলান যুগান্তরকে এ বিষয়ে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দেশটির ইমিগ্রেশন পুলিশ বিমান বন্দরের একটি কক্ষে নিয়ে আদিলুর রহমানকে বসিয়ে রাখেন।তাকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা প্রধান করা হয়। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা কুয়ালালামপুর বিমানবন্দরে গেছেন।

তিনি জানান, সেখানে তারা আদিলুর রহমানকে অনুষ্ঠানস্থলে যেতে দেশটির কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

তবে আদিলুর রহমানকে আটক করা হয়েছে এমন খবর প্রত্যাখান করেছেন অধিকার পরিচালক নাসির উদ্দিন এলান।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer