ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ৯:৫৪ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শুক্রবার (৩১ মে) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রাত সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসংক্রান্ত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএনের অতিরিক্ত মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছন। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...