প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৯:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

নিউজ ডেস্ক:: ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, ‘ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিনে একবার কারাগারের বাইরে গেলে তাঁরা আর এক টাকাও জমা দেবেন না। এমনকি জামিনে একবার গেলে তাঁদের খুঁজেও পাওয়া যাবে না।’

এ-সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে ডেসটিনির দুই কর্ণধারের জামিনের আবেদনের ওপর সোমবার শুনানিকালে ডেসটিনির আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এসব কথা বলেন।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

আদালত বলেন, ডেসটিনির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও এমডি জামিন পেয়ে একবার কারাগারের বাইরে গেলে তাঁরা আর এক টাকাও জমা দেবেন না। টাকা দেওয়া তো দূরে থাক, তাঁরা আরো অর্থ বাইরে পাচার করবেন।

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের উদ্দেশে আদালত বলেন, ‘আপনি তো এর আগে হলমার্কের জেসমিনকে টাকা দেওয়ার শর্তে জামিন নিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই টাকা তো দেননি। পরে আবেদন দিয়ে ওই আদেশও প্রত্যাহার করে নিয়েছিলেন। সেটা আমাদের জানা আছে।’

তখন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি (তাঁর মক্কেলের কথা বলেছেন) তো জেলে আছি। গাছ তো রয়েছে গাছের জায়গায়। সেটা ছাগলে খেয়েছে না মারা গেছে, তা তো জানি না। আমাকে দুই মাসের জামিন দিন।’

এ পর্যায়ে আদালত বলেন, ‘আপনি একবার জামিনে বেরিয়ে গেলে আপনাকে আর পাওয়া যাবে না।’

এ সময় আদালত জানতে চান, ‘আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে?’ জবাবে আইনজীবী বলেন, ‘১৪৭ কোটি টাকা আছে।’

আদালত আরো বলেন, ‘আপনারা শর্ত অনুযায়ী কিছু টাকা পরিশোধ করুন। আপনাদের সব সুবিধা দেবো।’

এরপর আদালত ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ দিয়ে আগামী রোববার শুনানির পরবর্তী দিন ধার্য করে দেন।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর ডেসটিনি গ্রুপের গাছ লাগানো প্রকল্পের আওতায় থাকা ৩৫ লাখ গাছ ছয় সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেন আপিল বিভাগ।

ওই দিন আদালত আদেশে বলেছিলেন, ৩৫ লাখ গাছ বিক্রির দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারকে ছয় সপ্তাহের মধ্যে দিতে হবে। টাকা পাওয়ার পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আপিল বিভাগ জামিন দেবেন বলে আদেশে বলা হয়।

তবে গাছ বিক্রি করে যদি দুই হাজার ৮০০ কোটি টাকা না হয়, তাহলে কমপক্ষে আড়াই হাজার কোটি টাকা সরকারকে দিলেই জামিন মিলবে ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer