উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:২৭ এএম

আগামী মার্চ এর মধ্যে বা আরও কিছু সময় পরে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
শনিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার’ এর ২১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘এই দেশ কোন দলের কাছে ইজারর দেওয়া হয়নি’ মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি রন্ধ্রে-রন্ধ্রে ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি ৫ মাস চলছে। ১৮ বছরের জঞ্জাল এই ২/৪ মাসে পরিস্কার সম্ভব নয়।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে আমরা সংস্কারে হাত দিয়েছি। মার্চের ভেতরে বা আর একটু পরে সংস্কার কাজ শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের আমরা নিয়োগ দিয়েছি। ভোটার তালিকা পহেলা জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আমরা আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবো। ১৬/১৭ বছর পর এই প্রথম কোন ভোটার তাঁর পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটের নামে প্রহসন ছিল। মানুষ ভোট দিতে যায়নি।’
সভায় ‘যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোন দারিদ্র থাকবে না’ বলেও মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরীবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোন ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরীবের হক আছে।’
ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর সভাপতি মাওলানা মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদী

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...