উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ৫:৫৯ পিএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ কয়েকদিন ধরে। সেন্টমার্টিনের অদূরেই অবস্থান করছে মিয়ানমারের একাধিক যুদ্ধজাহাজ। এছাড়া, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করা একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হলে তার স্পষ্ট জবাব— আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ। আমরা প্রস্তুত আছি।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুর কাদের বলেন, সেন্টমার্টিন ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না। মিয়ানমার বারবার আকাশসীমা লঙ্ঘন করলেও সরকার ধৈর্য ধারণ করেছে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন থাকা অবস্থায় এ নিয়ে খোঁজ নিয়েছেন। সাবধান করেছেন, যাতে আমরা কোনোভাবেই উসকানি না দেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া ও অর্থনৈতিক সংকটে রোহিঙ্গা সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে ডোনাল্ড লু কী বললেন, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। বাংলাদেশ চলবে তার নীতিমালা ও সংবিধান অনুযায়ী।

সরকার হঠানোর জন্য বিএনপি গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...