প্রকাশিত: ০১/০৯/২০১৭ ৯:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৪ পিএম

ঢাকা: রোহিঙ্গা সঙ্কটের মধ্যে আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের হেলিকপ্টার ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গত কয়েকদিনে তিন দফায় মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লঙ্ঘন করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে।
মিয়ানমারে নিপীড়নের শিকার হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে জড়ো হয়েছে। এর মধ্যে উখিয়া সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের উপর দিয়ে উড়ে যায় মিয়ানমারের হেলিকপ্টার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি নজরে আসার পর কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে ‘ডিপ্লোমেটিক নোট’ পাঠানো হয়েছে।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, এভাবে আকাশ সীমা লঙ্ঘন প্রতিবেশীসুলভ আচরণ নয় এবং তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে।
বাংলাদেশ যখন সীমান্ত সুরক্ষিত রাখতে মিয়ানমারকে সহায়তা করে আসছে, তখন এই ধরনের আচরণ নিজেদের পাস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে ব্যাহত করবে।
এর আগে গত ২৬ অগাস্ট বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলিও ছুড়েছিল মিয়ানমারের সীমান্ত রক্ষীরা।
বাংলাদেশ সীমান্ত খুলে না দিলেও গত এক সপ্তাহে ৩৮ হাজারের মতো রোহিঙ্গা ঢুকে পড়েছে।
রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে রাখাইন রাজ্যে পরিস্থিতি শান্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer