প্রকাশিত: ২৬/০৭/২০১৯ ১০:০০ এএম

ইত্তেফাক :

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বসতঘরের ওপর আকাশ থেকে ১ কেজি ৭শ গ্রাম ওজনের কালো পাথর পড়েছে। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামে ইদ্রিছ আলী খানের টিন সেডের চৌচালা বসতঘরের ওপর এ পাথরটি পড়ে। পাথরটি চালের টিন ছিদ্র করে বারান্দার ওপর পড়ে মাটিতে অনেকখানি গর্ত করে দেবে যায়।

রাতে থানা থেকে পুলিশ গিয়ে পাথরটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে পাথরটি কষ্টি পাথরের নয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কালো রঙের পাথরটি ঘরের ওপর পড়ে বিকট শব্দ হয়। টিনের চালা ছিদ্র হয়ে পাথরটি মাটিতে দেবে যায়। এলাকার মানুষ পাথরটি উদ্ধার করে ৯৯৯ নাম্বারে ফোন করে। থানা থেকে এসআই ছায়েদুর রহমান রাতে ঘটনাস্থল থেকে কালো রঙের পাথরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাথরটি কষ্টি পাথরের নয় বলে বৃহস্পতিবার পুলিশ নিশ্চিত করেছে। আকাশ থেকে পড়া কালো পাথর নিয়ে ঐ এলাকায় আতংক বিরাজ করছে।

ফুলবাড়ীয়ায় এ পাথরের বিষয়ে বলার মতো কোনো বিশেষজ্ঞ না থাকায় এলাকাবাসী পুলিশের কাছেই জানতে চাইছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের আর কোনও কাজ নাই? অন্য কাজ করেন।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...