প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ২:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫১ পিএম

নিউজ ডেস্ক:: sheikh-hasina
আওয়ামী লীগকে আবারো দেশের সেবা করতে দেশবাসীকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবেনা।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করতে হবে। দেশবাসীকে বলবো, আওয়ামী লীগকে আবারো দেশসেবা করার সুযোগ দিন।’

আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে, জাতি যেন তা মনে রাখে। বারবার আওয়ামী লীগই যেন দেশসেবার সুযোগ পায়।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, দেশে শাসনতন্ত্র দিয়েছে। এদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগই তা এনে দিয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ নেতাকর্মীদের গড়ে উঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন। দেশ ও মানুষের সেবা করুন। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। তার আগেই আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উদীয়মান সূর্য। দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। কিন্তু আমি জানি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও তাদের দালালদের অভাব নেই। আওয়ামী লীগের অগনিত নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

এরআগে, আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer