প্রকাশিত: ১৮/১২/২০১৮ ৯:৩৩ এএম

ডেস্ক রিপোর্ট- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২১টি ‘বিশেষ’ অঙ্গীকার নিয়ে আসছে। তাদের এসব অঙ্গীকার আজ মঙ্গলবার ঘোষিত ইশতেহারে তুলে ধরা হবে। আর প্রতিশ্রুতির বাস্তবায়নকাল হচ্ছে ২০১৯ থেকে ২০২৩— এই পাঁচ বছর।

আওয়ামী লীগ এই ইশতেহারের নাম দিয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ।’ আজ সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার প্রকাশ করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশ স্বাধীন হওয়ার পর এ যাবৎ হওয়া ১০টি সংসদ নির্বাচনের মধ্যে আটটিতে অংশ নেয় আওয়ামী লীগ।  এর মধ্যে ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয় দলটি। শেষের তিনটিতেই দলের নেতৃত্ব দেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রকাশিতব্য ইশতেহারে বিভিন্ন মেয়াদে সরকারে থাকার সময়কার অর্জনগুলো তুলে ধরা হবে। এর পাশাপাশি বিএনপি ও জামায়াত জোট সরকারের সময়কার নানা নেতিবাচক দিক তুলে ধরা হবে। আওয়ামী লীগের সূত্র জানায়, এবারের ইশতেহারের মূল বিষয় তারুণ্য এবং গ্রামের উন্নয়ন।

যে ২১টি বিশেষ অঙ্গীকার করবে দলটি এর প্রথমেই আছে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা দেওয়া। এরপরই থাকছে তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের (শূন্য সহিষ্ণুতা) নীতি গ্রহণ দলটির অন্যতম অঙ্গীকার হিসেবে থাকছে।

এই ইশতেহারে দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের জন্য বিশেষ অঙ্গীকার থাকছে। আর তা হল, নারীর ক্ষমতা, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ। আওয়ামী লীগ এর আগে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার অঙ্গীকার করেছিল। এবার দলটি পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার অঙ্গীকার করবে।

সরকারের শেষ মেয়াদে চলতি বছর মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছিল। এবারের ইশতেহারে এ নিয়ে অঙ্গীকার করেছে দলটি। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের পাশাপাশি মাদক নির্মূল করার অঙ্গীকার আছে তাদের।

এই সরকার পদ্মা সেতু, ঢাকায় মেট্রোরেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এসব মেগা প্রকল্পের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন করতে চায় আগামী পাঁচ বছরে।

গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা, দারিদ্র্য নির্মূল, সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তার অঙ্গীকার করবে আওয়ামী লীগ।

দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দাবি করে ৬৯ বছরের পুরোনো এই দলটি। এবার তাদের অঙ্গীকার আধুনিক কৃষি ব্যবস্থা সম্প্রসারণ। যার লক্ষ্য হবে কৃষির যান্ত্রিকীকরণ।

পাশাপাশি অঙ্গীকারে থাকছে দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন, জনবান্ধব আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কথা।

গত ১০ বছরে দুই দফায় মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সালিশিতে সাফল্য অর্জন করে সরকার। ব্লু-ইকোনমি এবং সমুদ্র উন্নয়ন থাকছে আগামীর অঙ্গীকার।

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিশুকিশোরদের আন্দোলন হয় এ বছরই। নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের নিশ্চয়তার অঙ্গীকার করছে দলটি।

এ ছাড়া প্রবীণ, প্রতিবন্ধী ও অটিস্টিকদের কল্যাণ অন্যতম অঙ্গীকার। ২১টি বিশেষ অঙ্গীকারের শেষটি হলো, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer